Close Menu
    What's Hot

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 2026

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে
    ● সর্বশেষ

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। পিএইচপি প্রোগ্রামিং ভাষার একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

    সূত্রের তথ্য অনুযায়ী, সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে সার্ভার বন্ধ রাখা হয়েছে। এটি পুনরায় চালু করতে কারিগরি দল কাজ করছে। নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় কাজ শেষ হলে সার্ভারটি চালু করা হবে।

    এ বিষয়ে ঢাকামেইলকে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সার্ভার সচল করতে কারিগরি দল কাজ করছে। তাঁর প্রত্যাশা, এক ঘণ্টার মধ্যে সার্ভারটি পুনরায় চালু করা সম্ভব হবে।

    এদিকে, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তা দিয়েছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

    প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপি প্রোগ্রামিং ভাষার প্রায় এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন।

    এরপর ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এই নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারের বিভিন্ন অনলাইন সেবাসহ বিশ্বের শত শত ওয়েবসাইট সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল বলে জানা গেছে।

    সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশের এনআইডি সার্ভার বন্ধ রাখার ঘটনা সামনে এসেছে। তবে সার্ভারটি পুনরায় চালু করার আগে কী ধরনের নিরাপত্তা যাচাই করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026

    কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

    October 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 20264 Views

    জাতীয় বিদ্যুৎ গ্রিডে সাম্প্রতিক বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে…

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026
    Top Trending

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 20264 Views

    জাতীয় বিদ্যুৎ গ্রিডে সাম্প্রতিক বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত…

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 20262 Views

    বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)…

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 20263 Views

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে সরকার নির্ধারিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.