Close Menu
    What's Hot

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 2026

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর, বদলেছে তারিখ
    ● সর্বশেষ

    এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর, বদলেছে তারিখ

    October 27, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছিল।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ফল প্রকাশের পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

    চলতি বছরের ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন ধরে চলে।

    এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

    শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এসব পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 2026

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 20264 Views

    জাতীয় বিদ্যুৎ গ্রিডে সাম্প্রতিক বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে…

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 2026

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 2026
    Top Trending

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 20264 Views

    জাতীয় বিদ্যুৎ গ্রিডে সাম্প্রতিক বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত…

    সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার, চালুর চেষ্টা চলছে

    October 28, 20262 Views

    বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)…

    এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের

    October 28, 20262 Views

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে সরকার নির্ধারিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.