সৌদি আরবে একাধিক হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে দেশটির একটি বিমানবন্দরে হামলার ঘটনাও রয়েছে। এতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে ঢাকা।
এ ধরনের হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে দেশটি।
