বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) তাঁকে নতুন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি আদেশ অনুযায়ী, পরিকল্পনা কমিশনের সদস্য পদ থেকে তাঁকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। উল্লেখ্য, পরিকল্পনা কমিশনের সদস্য পদটিও সচিব পদমর্যাদার।
এদিকে, বর্তমান বিমান সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তাঁর অবসরের প্রেক্ষাপটেই মন্ত্রণালয়ের সচিব পদে নতুন দায়িত্ব দেওয়া হলো ড. নূরুন্নাহার চৌধুরীকে।
