বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রেলওয়ে ও অবকাঠামো উন্নয়নকাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরসংক্রান্ত টাই-ইন কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version