দেশের বাজারে সোনার দাম সর্বশেষ কমানোর পর মঙ্গলবারও একই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত রোববার নতুন মূল্য নির্ধারণ করে, যা সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়েছে। নতুন কোনো মূল্য সমন্বয়ের ঘোষণা না আসায় আজও এ দাম বহাল রয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়, যা আগের দামের তুলনায় ২ হাজার ১০০ টাকা কম। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও বাড়ানো হয়েছিল।

অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য ৩ হাজার ২০৭ টাকা নির্ধারিত রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন ও স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতির ভিত্তিতে ভবিষ্যতে আবারও সোনা ও রুপার দামে সমন্বয় আসতে পারে।

DinajpurTV |
Share.
Leave A Reply

Exit mobile version