রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে এর আগে চীন ও রাশিয়ার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ ইতিবাচক অগ্রগতি এনেছিল বলেও তিনি উল্লেখ করেন।

ল্যাভরভের মতে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’ আঞ্চলিক যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার একটি সম্ভাব্য কাঠামো হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি বলেন, মিশর, আলজেরিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোর পাশাপাশি ইরানকেও যদি এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা যায়, তাহলে তা একটি বিস্তৃত ও কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে রাশিয়া সমর্থন দিলেও নেতৃত্বের দাবি করবে না। বরং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সমঝোতা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা কাঠামো গড়ে ওঠাকেই মস্কো গুরুত্ব দিচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version