প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের জন্য ৩৫৭টি গাড়ি নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দেশের ৩০০টি সাধারণ সংসদীয় আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতীকী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৩৫০টি গাড়ি নিয়ে কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তিনি বলেন, নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। ফলে নতুন করে কোনো গাড়ি যুক্ত করার প্রয়োজন নেই এবং এ বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসূচি সফল করতে সহযোগিতা ও সংহতি প্রকাশকারী সব ব্যক্তি ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি চলছে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে জানানো হবে।

Share.
Leave A Reply

Exit mobile version