টানা তিন দফা কমার পর একদফা বেড়েছিল স্বর্ণের দাম। এরপর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও কমিয়েছে মূল্যবান ধাতুটির দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকারোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সেদিন ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version