Close Menu
    What's Hot

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 2026

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গান থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না আতিফ আসলাম
    ● সর্বশেষ

    গান থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না আতিফ আসলাম

    August 11, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংগীতজীবনের সাফল্য, খ্যাতির চাপ এবং ভবিষ্যতে গান ছেড়ে দেওয়ার সম্ভাবনা—এসব নিয়ে সম্প্রতি নিজের ভাবনা প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

    ভারতের ইউটিউব চ্যানেল ‘দ্য কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের দীর্ঘ পথচলা এবং সাফল্যের পেছনে থাকা নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

    এত বছর ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পরও নিজের সাফল্যকে শুধু ব্যক্তিগত পরিশ্রমের ফল হিসেবে দেখতে চান না আতিফ। বরং তার বিশ্বাস, জীবনে মানুষ কোথায় পৌঁছাবে, তার পেছনে ভাগ্য ও সৃষ্টিকর্তার ইচ্ছারও বড় ভূমিকা থাকে।

    ক্যারিয়ারের শুরুর সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, তখন প্রতিটি নতুন গান প্রকাশের পরই এক ধরনের অনিশ্চয়তা তাকে ঘিরে ধরত। একটি গান জনপ্রিয় হওয়ার পর পরবর্তী গানটি কেমন হবে, শ্রোতারা সেটি গ্রহণ করবেন কি না—এসব নিয়ে তার মনে সংশয় তৈরি হতো।

    পরবর্তীতে নিজের অ্যালবাম এবং বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করার মাধ্যমে তার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সাফল্য ধরে রাখার প্রত্যাশা এবং মানসিক চাপও বাড়তে থাকে।

    তবে এত সাফল্যের পরও গান ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আতিফ আসলাম। অবসর নেওয়ার বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, সংগীত থেকে সরে যাওয়ার চিন্তা কখনোই গুরুত্ব দিয়ে করেননি।

    তবে একজন শিল্পীর সৃষ্টিশীল জীবনে কখনো কখনো এমন সময় আসে, যখন নতুন কিছু তৈরি করার আগ্রহ বা অনুপ্রেরণা সাময়িকভাবে কমে যায়—এটিকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

    আতিফের মতে, একজন শিল্পীর জীবনে সৃষ্টিশীলতার এমন ওঠানামা থাকবেই। কোনো এক সময়ে নতুন গান লেখা বা সুর তৈরির ক্ষেত্রে মানসিকভাবে আটকে যাওয়ার অভিজ্ঞতা হতে পারে। কিন্তু সেটি স্থায়ী নয়।

    এই ধরনের কঠিন সময় পার হওয়ার পর আবারও সৃষ্টিশীলতার আনন্দ ফিরে আসে বলেও মনে করেন এই গায়ক। তখন নিজের অর্জন নিয়ে সন্তুষ্ট থাকার পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

    বর্তমানে আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন। দক্ষিণ এশিয়ার বাইরেও তার গানের জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি বাংলাদেশেও মঞ্চে গান পরিবেশন করেছেন এই জনপ্রিয় পাকিস্তানি শিল্পী।

    অর্থাৎ দীর্ঘ সংগীতযাত্রা, বিপুল জনপ্রিয়তা আর সাফল্যের চাপ—সবকিছুর পরও মাইক্রোফোন হাতে নিয়েই সামনে এগিয়ে যেতে চান আতিফ আসলাম। তার কথায় স্পষ্ট, সংগীত তার কাছে শুধু পেশা নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 2026

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 20260 Views

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এবার কঠোর…

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026
    Top Trending

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, বাংলাদেশের পাশে ১২৮ দেশ

    November 19, 20260 Views

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের…

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 20260 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ…

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 20260 Views

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শেষবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.