২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে সময়সূচি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

প্রধান সময়সূচি অনুযায়ী রোডম্যাপ

রোডম্যাপ অনুযায়ী হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তারিখগুলো নির্ধারণ করা হয়েছে—

  • হজযাত্রী নিবন্ধন শেষ: ২৬ সেপ্টেম্বর
  • দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষর: ৮ নভেম্বর
  • হজ ভিসা ইস্যু শুরু: ২৮ জানুয়ারি ২০২৭
  • হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল ২০২৭
  • সম্ভাব্য হজ অনুষ্ঠিত: ১৫ মে ২০২৭ (৯ জিলহজ, চাঁদ দেখা সাপেক্ষে)

নুসুক মাসার ও ডিজিটাল ব্যবস্থাপনা

সৌদি আরবের নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে হজ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে—

  • ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর
  • ২৯ জুলাই ২০২৬ থেকে ২৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সেবা প্যাকেজ (তাঁবু, হোটেল, পরিবহন ও ক্যাটারিং) চুক্তি
  • ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত হজযাত্রীর তথ্য আপলোড
  • ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে এয়ারলাইন্স চুক্তি ও ডকুমেন্টেশন সম্পন্ন

মন্ত্রণালয়ের আহ্বান

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে হজ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

বিশ্লেষকদের মতে, এই রোডম্যাপ আগেভাগে প্রকাশ হওয়ায় হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version