উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে শক্তিশালী দল নিয়েই ফাইনালে নামতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।
ফাইনালের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের অন্যতম ভরসা উসমান দেম্বেলে ও আশরাফ হাকিমি। আক্রমণভাগে দেম্বেলের সঙ্গে থাকছেন খভিচা কভারাতসখেলিয়া, ব্র্যাডলি বারকোলা এবং গনসালো রামোস।
মধ্যমাঠে খেলার গতি ও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকছে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ, জোয়াও নেভেস এবং তরুণ প্রতিভা ওয়ারেন জাইরে-এমেরির ওপর। অন্যদিকে রক্ষণভাগে অভিজ্ঞ মারোকিনিওস, আশরাফ হাকিমি এবং ইনজুরি কাটিয়ে ফেরা লুকাস হার্নান্দেজকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দলটি।
ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী পিএসজি শিবির। মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর ইউরোপ সেরার মুকুট ধরে রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য।
পিএসজির ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: শেভালিয়ার, সাফোনভ, মারিন
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, বেরালদো, মারোকিনিওস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, ওয়ারেন জাইরে-এমেরি, জোয়াও নেভেস
ফরোয়ার্ড: খভিচা কভারাতসখেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে
ফুটবলপ্রেমীদের চোখ এখন বহুল প্রতীক্ষিত এই ফাইনালের দিকে, যেখানে ইউরোপ সেরার লড়াইয়ে নিজেদের শক্তি প্রমাণের সুযোগ পাবে পিএসজি।
