দেশে কুরবানির জন্য পর্যাপ্ত পশুর জোগান রয়েছে এবং দেশি পশু দিয়েই এবার কুরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Mohammad Amin Ur Rashid।
রোববার (২৪ মে) সকালে রাজধানীর Diabari Cattle Market পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে রাজধানীর পশুর হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের দিন পর্যন্ত প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি বলেন, এ বছর রাজধানীর সব পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা শনাক্ত করতে হাটে বিশেষ মেশিন বসানো হয়েছে এবং ব্যাংকিং সেবাও চালু রাখা হয়েছে, যাতে লেনদেন নিরাপদভাবে সম্পন্ন করা যায়।
হাট পরিদর্শনের সময় এক গরু ব্যবসায়ী হাট থেকে পশু চুরির অভিযোগ করলে মন্ত্রী তাৎক্ষণিকভাবে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে তিনি হাটে আসা খামারি ও বেপারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন Shahjaman Khan–সহ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

