পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী।

সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। মৃতদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version