লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) দুপুরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি কূটনৈতিক পাসপোর্টও রয়েছে। তিনি পূর্বে আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও কর্মরত ছিলেন।

জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version