রাজধানীর শাহবাগ এলাকায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে আন্দোলনরতদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের দাবিতে একদল শাহবাগে অবস্থান করছিল। সেখান থেকে একটি অংশ যমুনার অভিমুখে যেতে চাচ্ছিল।

এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসে। পুলিশ এখন শাহবাগ থানার সামনে অবস্থান করছে।

Share.
Leave A Reply

Exit mobile version