Close Menu
    What's Hot

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026

    নিজ নিজ নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত
    ● সর্বশেষ

    বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

    January 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি- এনসিপি নেতা অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজন নিহত হয়েছেন।

    ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

    জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি ‘ভিএসআর’-এর মালিকানাধীন ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছিল বলে ডিজিসিএ জানিয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

    প্রাথমিক তথ্য অনুযায়ী দলীয় কর্মসূচিতে যোগ দিতে অজিত পাওয়ার এই সফর করছিলেন। বিমানটিতে উপমুখ্যমন্ত্রী ছাড়া আরও চারজন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পিটিআই প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বারামতীর এই মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

    সূত্র: দ্য হিন্দু।

    উপমুখ্যমন্ত্রী নিহত মহারাষ্ট্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 2026

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026

    নিজ নিজ নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 20260 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ…

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 2026

    নিজ নিজ নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 18, 2026
    Top Trending

    আগামী গ্রীষ্মে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট!

    November 18, 20260 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ…

    ‘আমি এখনো আপনাকে ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোনে বলেছিলেন বাইডেন

    November 18, 20260 Views

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শেষবার…

    নিজ নিজ নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 18, 20261 Views

    দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.