ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঢাকায় কাউকে কোনো সিট দেওয়া হবে না, সব সিট দখল হয়ে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে কোথাও যাওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।

তার এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

ডা. খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরো বলতে শোনা যায়, ‘ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।’

তিনি আরো বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কি করে, এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে।নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনো সিটই দেব না।’

Share.
Leave A Reply

Exit mobile version