অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশকে আইসিইউ পরিস্থিতি থেকে বের করে আনা হয়েছে, তবে সামনে এখনও নানা চ্যালেঞ্জ ও কঠিন সংগ্রাম অপেক্ষা করছে। তিনি জানান, দেশকে সুরক্ষিত রাখা এবং চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন অবশ্যই হবে— কোনো কিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে বাধা হতে দেওয়া হবে না। নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা নির্বাচনের প্রস্তুতি দেখতে পাচ্ছি।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। এ ছাড়া এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version