আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট তাদের আসন সমঝোতা ঘোষণা করেছে। ঘোষণায় জানানো হয়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৫৩টি আসনে জোটগত সমঝোতা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আনুষ্ঠানিকভাবে এ আসন সমঝোতার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।
’
আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির।
