Close Menu
    What's Hot

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইরানে উত্তাল পরিস্থিতি—বিক্ষোভ দমনে ‘রেড লাইন’
    ● সর্বশেষ

    ইরানে উত্তাল পরিস্থিতি—বিক্ষোভ দমনে ‘রেড লাইন’

    January 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন গণবিক্ষোভ গত বুধবার থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের স্লোগানে এখন স্পষ্টভাবে সরকার পতনের আহ্বান শোনা যাচ্ছে। তাঁরা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করে ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছেন।

    এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) পৃথক বিবৃতিতে নিয়মিত সেনাবাহিনী ও অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে বলে জানিয়েছে এএফপি।

    রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, গত দুই রাতে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটি দখলের চেষ্টা করেছে। বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও সাধারণ নাগরিক হত্যার শিকার হয়েছেন এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে এখন রাষ্ট্র ও বিপ্লবের নিরাপত্তাই রেড লাইন। পৃথক এক বার্তায় সেনাবাহিনীও জাতীয় স্বার্থ রক্ষায় জানবাজ লড়াইয়ের অঙ্গীকার করেছে।

    বছরের পর বছর ধরে মুদ্রাস্ফীতি, ইরানি রিয়েলের দরপতন এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই বিক্ষোভের সূত্রপাত। মাত্র ১৩ দিনের মাথায় ৩১টি প্রদেশের প্রায় সব কটি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ এখন পুরো দেশকে অচল করে দিয়েছে। বিক্ষোভ দমাতে গতকাল থেকেই দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে ক্ষমতাসীন সরকার। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।

    ইরানের অভ্যন্তরে যখন এই রক্তক্ষয়ী সংঘাত চলছে, তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে আসছে বড় ধরনের সামরিক হুমকির বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে চারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি কঠোর পন্থায় আন্দোলন দমনের চেষ্টা করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালাতে দ্বিধা করবে না। একদিকে নিজেদের সেনাবাহিনীর ‘রেড লাইন’ ঘোষণা, অন্যদিকে মার্কিন হস্তক্ষেপের ভয়—সব মিলিয়ে ইরান এখন এক চরম অনিশ্চয়তা ও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    আয়াতুল্লাহ খামেনি ইরান বিক্ষোভ ইরান সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্য খবর রেড লাইন ঘোষণা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 2026

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষ…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026
    Top Trending

    ২২টি অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    September 28, 20260 Views

    অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করার…

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20261 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.