Close Menu
    What's Hot

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 2026

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপির রাজনীতিতে নতুন গতি, ২২ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান
    ● সর্বশেষ

    বিএনপির রাজনীতিতে নতুন গতি, ২২ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান

    January 10, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নবনির্বাচিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন।

    দলীয় সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) বিএনপির পুরনো রীতি অনুসরণ করে সিলেট থেকেই তার রাজনৈতিক কর্মসূচির সূচনা হবে।

    বিএনপির স্থায়ী কমিটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির দলীয় প্রধানরা ঐতিহ্যগতভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করে থাকেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই প্রচারণা কার্যক্রম শুরু করবেন।

    এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এদিন দলের চেয়ারম্যানের দায়িত্বভার নেন তারেক রহমান।

    ওইদিন বৈঠক শেষে এ বিষয়ে জানানোর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

    স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।

    এদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

    তারেক রহমান খবর তারেক রহমান সিলেট সফর বাংলাদেশ রাজনীতি বিএনপি কর্মসূচি বিএনপি চেয়ারম্যান বিএনপি সংবাদ সিলেট রাজনীতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 2026

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অভিনেতা…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Top Trending

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 20263 Views

    রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক…

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 20261 Views

    বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.