প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের বিভিন্ন চলমান কর্মসূচি, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এবং একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা।
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প। পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় উঠে আসা বিভিন্ন বিষয় সম্পর্কেও মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম এবং অগ্রগতির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
সরকারি কার্যক্রম আরও গতিশীল করা, প্রশাসনিক কাজে সমন্বয় বাড়ানো এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার এ বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
