সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা–১ ও পাবনা–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনার আলোকে এই দুই আসনে নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা–১ ও পাবনা–২ আসনে ভোটের সব কার্যক্রম স্থগিত থাকবে।

হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।

এক প্রার্থীর দাখিল করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেন, বাদী লিভ টু আপিল—অর্থাৎ আপিলের অনুমতির আবেদন—দাখিল না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version