Close Menu
    What's Hot

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা জানালেন কুয়েত প্রবাসীরা
    ● সর্বশেষ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা জানালেন কুয়েত প্রবাসীরা

    January 6, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

    কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, ‘ভোট হলো একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট প্রদান করব, সৎ ও যোগ্য ব্যক্তিকে দেব— যে প্রার্থী প্রবাসীদের জানমাল ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’

    বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি। যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে সরকার গঠনে অবদান রাখবে।

    কুয়েত প্রবাসী সায়রুল আমিন বলেন, ‘কুয়েতের ভিসা সিন্ডিকেটের কারণে ৮ লাখ থেকে ১২ লাখ টাকায় ভিসা কিনে আসতে হয় এবং ভিসা হাতে পাওয়ার পরে মেডিকেল সেন্টারগুলোতে করা হয় হয়রানি। নতুন সরকার এলে এই হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে অন্যান্য দেশের ন্যায় স্বল্প খরচে বিদেশে শ্রমিক আসতে পারবে ও দেশের রেমিট্যান্স বাড়বে।’

    আরেক প্রবাসী আব্দুস সাত্তার বলেন, ‘সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা করে রেখেছে। সহজ শর্তে প্রবাসীদের ঋণের কথা বলা হলেও ঋণ নিতে গিয়ে ভিসা কপি, জমির দলিলসহ পরিবারের একাধিক ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরেও একজন ব্যবসায়ী জামিনদার লাগে। তার ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয় অথবা একজন সরকারি চাকরিজীবী জামিনদার লাগে। এরকম শর্তের কারণে প্রবাসীরা ঋণ পায় না। ঋণের শর্তগুলো যাতে আরও সহজ করা হয় এবং বাংলাদেশ থেকে আসতে বিমানের ফ্লাইটে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়।’

    প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। নতুন সরকার যেন সবার জান ও মালের নিরাপত্তার পাশাপাশি প্রবাসীবান্ধব সরকার হয়– এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।

    কুয়েতm জাতীয় সংসদ নির্বাচন প্রবাসীরা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Top Trending

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 20262 Views

    ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে আলোচিত সহকারী…

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 20262 Views

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় করা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.