বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম পুনরায় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য স্থানীয় বাজারে বৃদ্ধি পেয়েছে । রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে সোমবার (৫ জানুয়ারি) থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
