Close Menu
    What's Hot

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 2026

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়া এক মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল: ডা. জাহিদ
    ● সর্বশেষ

    খালেদা জিয়া এক মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

    December 19, 2025Updated:December 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    ডা. জাহিদ হোসেন বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

    আজ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন আছেন।

    তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা তিনি পাচ্ছেন, তা যেন আল্লাহ তায়ালা অব্যাহত রাখেন এবং বর্তমান অবস্থা থেকে তাকে আরো সুস্থতার দিকে এগিয়ে নেন সেজন্য দোয়া চাওয়া হয়েছে।

    তিনি আরো বলেন, আগের অবস্থার তুলনায় বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তার অবস্থার কোনো অবনতি ঘটেনি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আইসিইউর সব সুবিধাসহ চিকিৎসাধীন রয়েছেন।

    এর আগে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

    প্রায় এক মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। চলতি বছরের জুন মাসে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন।

    এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ রাজনীতি বিএনপি বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য আপডেট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 2026

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 20262 Views

    জনপ্রিয় মার্কিন রিয়েলিটি টিভি তারকা টাইলার ডাকওয়ার্থ আর নেই। এমটিভির আলোচিত অনুষ্ঠান ‘দ্য চ্যালেঞ্জ’-এর পরিচিত…

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Top Trending

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 20262 Views

    জনপ্রিয় মার্কিন রিয়েলিটি টিভি তারকা টাইলার ডাকওয়ার্থ আর নেই। এমটিভির আলোচিত অনুষ্ঠান…

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 20262 Views

    আগামী একদিনে দেশের সবকটি বিভাগেই বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বিভিন্ন এলাকায়…

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 20263 Views

    ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহের শেষ দিকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.