Close Menu
    What's Hot

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি
    ● সর্বশেষ

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

    December 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। আজ শুক্রবার দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

    সতর্কবার্তায় বলা হয়েছে, ‘গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৬:০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তার জানাজা শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

    এ সময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারি যানজটের আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।’

    এতে আরো বলা হয়, ‘মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

    হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাসও। শোক বার্তায় দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে আজ শুক্রবার জুমার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

    গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ওসমান হাদি মারা যান।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।

    জানাজা ঢাকায় সতর্কতা নিরাপত্তা তথ্য বাংলাদেশ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিক শরীফ ওসমান হাদি সতর্কতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 20262 Views

    আগামী একদিনে দেশের সবকটি বিভাগেই বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বিভিন্ন এলাকায় বজ্রপাত ও দমকা…

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026
    Top Trending

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 20262 Views

    আগামী একদিনে দেশের সবকটি বিভাগেই বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বিভিন্ন এলাকায়…

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 20263 Views

    ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহের শেষ দিকে…

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 20265 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ চমক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.