Close Menu
    What's Hot

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 2026

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন দূতাবাস
    ● সর্বশেষ

    হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন দূতাবাস

    December 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    তার প্রয়াণে আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও গভীর শোক প্রকাশ করেছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এ শোকবার্তা প্রকাশ করেছে দূতাবাস।

    শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

    প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। 

    সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

    তার মরদেহ সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছবে। আর শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। 

    ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থান বাংলাদেশ মার্কিন দূতাবাস রাষ্ট্রীয় শোক শরিফ ওসমান হাদি শোক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 2026

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 20261 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে নয়, অপরাধের ভিত্তিতেই…

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Top Trending

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 20261 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে…

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 20261 Views

    সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু…

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 20261 Views

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.