সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা জানিয়েছেন।

পোস্টে হাসনাত লেখেন, মর্যাদা নিয়ে কোনো আপস নেই। যারা সন্ত্রাসী, ভোট কারচুপিকারী বা খুনিদের আশ্রয় দিয়ে আমাদের সার্বভৌমত্ব, ভূখণ্ড বা সীমান্তকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের সমানভাবে মোকাবিলা করা হবে।

পোস্টে তিনি আরও বলেন, সম্মান কেবল তখনই দেওয়া হবে, যখন তা প্রতিদান হিসেবে পাওয়া যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version