Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কুমিল্লায় দুই শিক্ষকের তুমুল মারামারির ভিডিও ভাইরাল
    ● সর্বশেষ

    কুমিল্লায় দুই শিক্ষকের তুমুল মারামারির ভিডিও ভাইরাল

    December 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওটি গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার মূল ঘটনা ঘটে এর আগে, গত ৮ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে।

    ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষক অপর শিক্ষককে চেয়ারের সঙ্গে চেপে ধরে রেখেছেন। এ সময় এক নারী শিক্ষককে বলতে শোনা যায়, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। জুনায়েদ সাহেব, আপনারা এডি কাজ করতাছেন? মারামারি করন লাগে দুজনে, কাইজ্জা করন লাগে?

    প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মারামারিতে জড়িত দুজন হলেন চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বাগ্‌বিতণ্ডা চলছিল। ঘটনার দিন অফিস কক্ষে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

    অভিযোগ রয়েছে, একপর্যায়ে মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি ধারালো বঁটি (দা) দিয়ে মো. মহিউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার দ্রুত এগিয়ে এসে বঁটিটি তার হাত থেকে কেড়ে নেন। এরপরও দুজনের মধ্যে ধস্তাধস্তি অব্যাহত থাকে।

    হাতাহাতির একপর্যায়ে জুনায়েদ ধাক্কা দিয়ে মহিউদ্দিনকে চেয়ারে ফেলে তার গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। উপস্থিত অন্য শিক্ষকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।

    তবে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ বলেন, ভাইরাল ভিডিওটি ঘটনার শেষ অংশ। শুরুতে তাকে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে তার শার্টের কলার ধরা হয়। আত্মরক্ষার জন্য তিনি ধাক্কা দেন এবং কোনো ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেননি বলে দাবি করেন তিনি।

    অন্যদিকে সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, জুনায়েদ প্রায়ই ক্ষমতা দেখান এবং এর আগেও তাকে হাতুড়ি দিয়ে মারার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন অফিস কক্ষে দা দিয়ে হামলার চেষ্টা করলে ঝর্না আক্তার তা কেড়ে নেন। পরে তাকে চেয়ারে ফেলে গলা চেপে ধরা হয়।

    প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার বলেন, তিনি নিজ চোখে দেখেছেন জুনায়েদ বঁটি-দা হাতে নিলে তিনি তা কেড়ে নেন। এরপরও দুজনের মধ্যে হাতাহাতি হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী আক্তার জানান, ঘটনার দিনই বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়। সহকারী শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন বলেন, ঘটনার পরপরই তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে পাঠানো হয়। ঘটনার একটি প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জেলা শিক্ষা অফিস।

    কুমিল্লা তুমুল মারামারি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.