Close Menu
    What's Hot

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»৪০ মিনিট অপেক্ষার পর দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!
    ● সর্বশেষ

    ৪০ মিনিট অপেক্ষার পর দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

    December 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়া, তুরস্ক ও ইরানের শীর্ষ নেতারা মিলিত হয়েছেন।

    শুক্রবার ওই বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সাক্ষাৎ এক অপ্রত্যাশিত মোড় নেয়।

    আরটি ইন্ডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুতিনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বিলম্বিত হওয়ার কারণে শেষ পর্যন্ত পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে চলা একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন।

    আরটি ইন্ডিয়া বলছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাশের একটি রুমে ৪০ মিনিট অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে ফেলেন। এরপর অধৈর্য শাহবাজ শরিফ পুতিন যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আলোচনা করছিলেন, সেই সভাকক্ষে কূটনৈতিক নিয়ম ভেঙ্গে দরজা ঠেলে প্রবেশ করেন। তবে তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয়।

    জানা গেছে, ওই কক্ষে প্রবেশের প্রায় ১০ মিনিট পর তিনি সেখান থেকে চলে যান।

    ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাসের জন্ম দিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটিকে কূটনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন।

    তবে ‘ভুল বুঝাবুঝি’ হতে পারে জানিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলিট করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-এর ভারতীয় এডিশন আরটি ইন্ডিয়া।

    আরটি ইন্ডিয়া এক এক্স পোস্টে জানিয়েছে, ‘তুর্কমেনিস্তানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের অপেক্ষার বিষয়ে একটি পূর্ববর্তী পোস্ট আমরা মুছে ফেলেছি। পোস্টটির মাধ্যমে ঘটনাটির ভুল উপস্থাপনা হতে পারে।’

    ৩০ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশে পরিণত হয় তুর্কমেনিস্তান। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এটির স্বীকৃতি দেয়।

    নিরপেক্ষ দেশ হয়ে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া, আত্মরক্ষা ছাড়া অন্য কোনো দেশের দ্বন্দ্বে জড়িত না হওয়া এবং নিজ ভূমিতে অন্য দেশের ঘাঁটি স্থাপন না করার প্রতিশ্রুতি দেয়।

    পাকিস্তান ভ্লাদিমির পুতিন শাহবাজ শরিফ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) নতুন…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Top Trending

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 20260 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং…

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 20260 Views

    জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.