সরকার নতুন করে আরও ১৪ জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানায়, যা রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version