আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওবার্তাটি প্রচার করা হয়।

ওই ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন সিইসি।

ভিডিও বার্তায় জনগণকে উৎসাহ দিয়ে সিইসি আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।

Share.
Leave A Reply

Exit mobile version