শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে অংশ নিয়ে মাস্ক জানান, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপের উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা।

রোগান জানতে চান, গাড়িটি কি সত্যিই উড়বে? মাস্ক বলেন, উন্মোচনের আগে কিছু বলা যাবে না। তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।

তিনি আরও বলেন, রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত। আশা করছি কয়েক মাসের মধ্যেই এটি দেখাতে পারব।

মাস্কের দাবি, নতুন রোডস্টারে ব্যবহার করা হচ্ছে এমন কিছু প্রযুক্তি, যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে দেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন এরই মধ্যে উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে এগিয়ে আছে।

আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার, এবিসি৪৫ নিউজ

Share.
Leave A Reply

Exit mobile version