মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তৃণমূলের সঙ্গে সংযোগ দৃঢ় করতে বিএনপি একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে মোট ৭টি টিম গঠন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৭টি টিম ও তাদের প্রধানরা হচ্ছেন, স্পোকসপারসন টিমের প্রধান ড. মাহদী আমিন।

একইভাবে প্রেস টিমের প্রধান ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও টিমের প্রধান ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক টিমের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিমের প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিমের প্রধান ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের প্রধান রেহান আসাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রম ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

Share.
Leave A Reply

Exit mobile version