Close Menu
    What's Hot

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 2026

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 2026

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সালমান শাহর ব্যবহৃত মোবাইলটি আজও নিখোঁজ কেন? 
    ● সর্বশেষ

    সালমান শাহর ব্যবহৃত মোবাইলটি আজও নিখোঁজ কেন? 

    October 26, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই ‘স্বপ্নের নায়কের’ মৃত্যু। সময়ের এক বিশেষ সাক্ষাৎকারে সালমান শাহর মামা আলমগীর কুমকুম একের পর এক চাঞ্চল্যকর দাবি তুলে ধরেছেন, যা আবারও প্রশ্ন তুলেছে এই মৃত্যু আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা সেই বিতর্কে।

    আলমগীর কুমকুমের অভিযোগ, সালমান শাহর মৃত্যুর নেপথ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তিনি বলেন, সালমানের মৃত্যুর পর অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কেউ দিতে পারেনি।

    তিনি যে দশটি প্রশ্ন উত্থাপন করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম হলো: 

    . মৃত্যুর আগে সালমান শাহর ব্যবহৃত মোবাইল ফোনটি আজও পাওয়া যায়নি কেন?

    . মৃত্যুর আগের কয়েক দিনের কল রেকর্ড তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি কেন?

    . ফ্ল্যাটের জানালায় আঙুলের ছাপ, ছেঁড়া পর্দা, ও অপরিচিত ডানহিল সিগারেট এগুলোর রহস্য কী?

    .তাড়াহুড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম। হাসপাতালে না নিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা। এ তেল মালিশের কারণ কী?

    . মৃত্যুর পরপরই পুলিশ কেন কাউকে জিজ্ঞাসাবাদ বা রিমান্ডে নেয়নি?

    . সালমান শাহর মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপিডিসি বজলুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন। সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায়, সালমান শাহর পা মাটিকে স্পর্শ করে। তাহলে কীভাবে সালমান শাহর মৃত্যু হলো?
     
    . বাথরুমে পাওয়া গেছে লক করা একটি স্যুটকেস। তাতে ছিল ভেজা কাপড়। এর রহস্য কী?

    .ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট। কোনো ভদ্রলোক সিগারেট খেলে সেটি কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে, প্রশ্ন তার। তিনি আরও যোগ করে বলেন, এ সিগারেট সালমান শাহ খায় না। তাহলে ওই সিগারেট কার?

    .পাশের বাসার প্রতিবেশি সাক্ষী দিয়েছে, মধ্যরাতে সালমান শাহর ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে। তবে স্পষ্ট দেখেননি। তারা মনে করেছেন, স্বামী-স্ত্রীর ঝগড়া। ওই দিন ড্রেসিং রুমে কী ঘটেছিল?

    . পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে। প্রয়োজনে রিমান্ডে নেবে। এটাই আইনি প্রক্রিয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সালমানের হঠাৎ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়। এ কারণে বাড়ির ৪ জনের কাউকেই (দুই গৃহকর্মী ডলি ও মনোয়ারা, কাজের লোক আবুল, স্ত্রী সামিরা) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এর কারণ কী? 

    আলমগীর কুমকুমের ভাষায়, “এমন অনেক ঘটনার ব্যাখ্যা আজও পাইনি আমরা। সালমান আত্মহত্যা করতে পারে না এটি একটি সুপরিকল্পিত হত্যা।”

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা। কিন্তু সালমান শাহর পরিবার বরাবরই এটি হত্যা বলে অভিযোগ করে আসছে।

    দীর্ঘ ২৯ বছর মামলা চলার পর সম্প্রতি অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এই হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।

    নিখোঁজ মৃত্যুর রহস্য সালমান শাহ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 2026

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 2026

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 20260 Views

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের…

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 2026

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026
    Top Trending

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 20260 Views

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী…

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 20260 Views

    ২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক যাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের…

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.