Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»একক প্রার্থীর আসনে ‘না’ ভোট দেওয়া যাবে: আইন উপদেষ্টা
    ● সর্বশেষ

    একক প্রার্থীর আসনে ‘না’ ভোট দেওয়া যাবে: আইন উপদেষ্টা

    October 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, “যেসব আসনে একমাত্র প্রার্থী থাকবেন, সেখানেও ‘না’ ভোটের সুযোগ রাখা হয়েছে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপক্ষে ‘নো ভোট’ দিতে পারবেন।”

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

    তিনি বলেন, আপনাদের ২০১৪ সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে। ১৫৪টা আসনে একজন প্রার্থী ছিল। সাজানো নির্বাচন ছিল। এ ধরনের নির্বাচন যেন না হয়, একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে, তারা না ভোট দিতে পারবে।

    প্রার্থী পছন্দ না হলে নো ভোট দেবে। তখন সেখানে আবার নির্বাচন হবে।
    তিনি আরো বলেন, জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের।

    পোস্টাল ব্যালেটে প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, উনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে, পোস্টাল ব্যালেটে উনারা ভোট দেবেন। আমাদের যারা প্রবাসী আছেন, উনারা পোস্টাল ব্যালেটে ভোট দেবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে।

    আইন উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দেবেন, দান অনুদান বা চাঁদা যেভাবে হোক না কেন, ৫০ হাজার টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দেবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে।

    তিনি আরও বলেন, আগে আইনের বিধান অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার একক ভোটকেন্দ্রে যদি বিশৃঙ্খলা ঘটতো, সেই ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করা হতো। তবে এখন নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো নির্বাচনী এলাকায় এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করা প্রয়োজন, তা করতে কমিশন সক্ষম। এই ক্ষমতা এবার কমিশনকে প্রদান করা হয়েছে।

    আইন উপদেষ্টা আরপিও আইন আসিফ নজরুল একক প্রার্থী না ভোট নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশ নির্বাচন ভোটাধিকার ভোটের স্বচ্ছতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.