Close Menu
    What's Hot

    বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ, দাবি গণিতবিদের

    June 10, 2026

    বিড়ালের মুখ দেওয়া পানি কি পবিত্র নাকি অপবিত্র? ইসলামের বিধান কী বলে

    June 10, 2026

    রাতে বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই উপকার মেলে? জানুন বাস্তবতা

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রিপন মিয়ার সব দোষ, বললেন অভিনেত্রী চমক
    ● সর্বশেষ

    রিপন মিয়ার সব দোষ, বললেন অভিনেত্রী চমক

    October 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে তুমুল আলোচনার কেন্দ্রে রয়েছেন কাঠমিস্ত্রি থেকে রাতারাতি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খ্যাতি পাওয়া ‘রিপন মিয়া’। ২০১৬ সাল থেকে ফেসবুকে বিনোদনমূলক ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়ে উঠলেও, সম্প্রতি তাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম হয়েছে।

    এই বিতর্কের প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি একদিকে রিপনের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, অন্যদিকে কিছু গণমাধ্যমের আচরণকেও তীব্রভাবে সমালোচনা করেন।

    চমক লিখেছেন, স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কতটা ভালো কিংবা খারাপ, সেটা নিয়ে তো অনেকেই আলোচনা করছে। কিন্তু মুদ্রার অপর পিঠটা কি আমরা দেখছি? তার বাবা-মা একবারও তাদের সন্তানের সম্মান নিয়ে ভাবলেন না।

    তিনি আরও বলেন, মিডিয়ার চাকচিক্য যতটা মোবাইলে দেখা যায়, বাস্তবে তা হয়তো তেমন নয়। স্পনসর্ড কনটেন্ট দেখে তাকে বিত্তশালী মনে করার কোনো কারণ নেই। নিজের বাবা-মা যদি সন্তানের সামান্য উন্নতিতেও খুশি হতে না পারে, তাহলে সমাজ বা আশপাশের মানুষদের কাছ থেকে সহানুভূতি আশা করা কি যৌক্তিক?

    চমক অভিযোগ করেন, কিছু সাংবাদিক ‘ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে’ সামান্য কিছু পয়সার জন্য মানুষের সম্মানহানি করছেন।

    যারা এমন সংবাদ করছেন, তারা কতটা দায়শীল? ‘গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না’- এই শিরোনাম না দিলেও চলত, – উল্লেখ করেন তিনি।

    চমকের মতে, প্রকৃতি বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা হিংস্র, ইনসিকিউর, হিংসুটে, লোভী, একা ও অসহায়। যাই হোক, সব কথার শেষে সবাই বলে- সব দোষ রিপন মিয়ার।

    চমক রুকাইয়া জাহান ফেসবুক বিতর্ক বাংলাদেশ মিডিয়া ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া রিপন মিয়া সমালোচনা সোশ্যাল মিডিয়া বিতর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ, দাবি গণিতবিদের

    June 10, 2026

    বিড়ালের মুখ দেওয়া পানি কি পবিত্র নাকি অপবিত্র? ইসলামের বিধান কী বলে

    June 10, 2026

    রাতে বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই উপকার মেলে? জানুন বাস্তবতা

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ, দাবি গণিতবিদের

    June 10, 20260 Views

    ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের…

    বিড়ালের মুখ দেওয়া পানি কি পবিত্র নাকি অপবিত্র? ইসলামের বিধান কী বলে

    June 10, 2026

    রাতে বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই উপকার মেলে? জানুন বাস্তবতা

    June 10, 2026
    Top Trending

    বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ, দাবি গণিতবিদের

    June 10, 20260 Views

    ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।…

    বিড়ালের মুখ দেওয়া পানি কি পবিত্র নাকি অপবিত্র? ইসলামের বিধান কী বলে

    June 10, 20260 Views

    ঘরে পোষা প্রাণী হিসেবে বিড়াল অনেকের কাছেই অত্যন্ত প্রিয়। তবে অনেক সময়…

    রাতে বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই উপকার মেলে? জানুন বাস্তবতা

    June 10, 20260 Views

    রসুন দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত। এতে থাকা বিভিন্ন উপাদান রোগ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.