ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদরদপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সোমবার (১৩ অক্টোবর) তিনি এফএও সদরদপ্তরে পৌঁছালে সংস্থার মহাপরিচালক ড. কু ডংইউ স্বয়ং প্রধান ফটকে এসে তাঁকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এফএও আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ.টি.এম. রকীবুল হক।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version