আজ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (WFF) উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোমের স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বক্তব্য শেষে অধ্যাপক ইউনূস গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন।

বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টা ১৫ মিনিটে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তাঁর দিনশেষের কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version