সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ গায়িকা কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) মন্ট্রিয়েলে অবকাশ যাপনরত অবস্থায় জাস্টিন ও কেটিকে একটি প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

এ সময় কেটি পেরি পরেছিলেন কালো রংয়ের সাঁতারের পোশাক। চুল উঁচু করে খোপা বাঁধা। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো শার্ট পরেননি। কালো জিন্‌সের ট্রাউজার পরেই প্রকৃতির মাঝে গায়িকার উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন।

জানা যায়, লোকচক্ষুর অন্তরালে এ দুই সেলিব্রেটি নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু পাপ্পারাজিদের ক্যামেরায় তারা ধরা পড়ে যান। এমন ঘনিষ্ঠ ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

প্রসঙ্গত, এর আগেও জাস্টিন ট্রুডো আর কেটি পেরিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে অতীতের সে মুহূর্তে তারা শুধু একান্তে একটি নৈশভোজই সেরেছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version