Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইসরায়েলপন্থী বিতর্কের ঝড়ে নোবেলজয়ী ভেনেজুয়েলার নেতা মারিয়া মাচাদো!
    ● সর্বশেষ

    ইসরায়েলপন্থী বিতর্কের ঝড়ে নোবেলজয়ী ভেনেজুয়েলার নেতা মারিয়া মাচাদো!

    October 11, 2025Updated:October 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকরা বলছেন, মাচাদো অতীতে ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন এবং গাজায় ইসরায়েলি হামলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি নিজের দেশ ভেনেজুয়েলায় সরকার পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানান তিনি।

    মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত। দেশের জনগণের সাহস ও স্বাধীনতার প্রতীকে পরিণত হওয়ায়, তাকে “গণতন্ত্রের আলোকবর্তিকা” আখ্যা দিয়ে নোবেল কমিটি শুক্রবার শান্তি পুরস্কার ঘোষণা করে।

    তবে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউস মন্তব্য করে—“এই পুরস্কারে শান্তির চেয়ে রাজনীতি প্রাধান্য পেয়েছে।” সমালোচকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের ব্যর্থ প্রচারণার পর এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা বহন করছে। পরে মাচাদো তার পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন, যা বিতর্ককে আরও তীব্র করে তোলে।

    নোবেল কমিটির যুক্তি
    কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, “মাচাদো ভেনেজুয়েলায় অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন।” তার মতে, তিনি বিরোধী দলগুলোর ঐক্যের প্রতীক এবং ‘গণতন্ত্রই শান্তির হাতিয়ার’—এ বার্তাই দিয়েছেন বিশ্বকে।

    ফ্রিডনেস আরও জানান, মাচাদো এক বছর আত্মগোপনে থেকেও দেশ ছাড়েননি, যা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। “যখন স্বৈরশাসকরা ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতার রক্ষকদের সম্মান জানানো জরুরি,” বলেন তিনি।

    সমালোচনা ও বিতর্ক
    সমালোচকরা মাচাদোর পুরোনো পোস্ট শেয়ার করে বলছেন, তিনি ইসরায়েল ও নেতানিয়াহুর লিকুদ পার্টির ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। এক পোস্টে তিনি লিখেছিলেন—“ভেনেজুয়েলার সংগ্রামই ইসরায়েলের সংগ্রাম।” এমনকি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন।

    নরওয়ের সংসদ সদস্য বিয়র্নার মক্সনেস অভিযোগ করেন, মাচাদো ২০২০ সালে লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি করেছিলেন—যা গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত দল।

    এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম সংগঠন সিএআইআর এই পুরস্কারকে “অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য” বলে সমালোচনা করেছে। তাদের মতে, নোবেল কমিটির উচিত ছিল এমন কাউকে সম্মান জানানো, যিনি গাজায় গণহত্যার বিরোধিতা করে মানবতার পক্ষে দাঁড়িয়েছেন।

    বিদেশি হস্তক্ষেপের আহ্বান
    ২০১৮ সালে মাচাদো আর্জেন্টিনা ও ইসরায়েলের নেতাদের উদ্দেশে এক চিঠিতে লিখেছিলেন, “ভেনেজুয়েলার অপরাধী শাসনব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে তাদের প্রভাব ব্যবহার করুন।” এই আহ্বান এখন আবার আলোচনায় এসেছে, তার নোবেল জয়কে ঘিরে।

    সূত্র: এনডিটিভি

    নোবেলজয়ী মাচাদো সমালোচনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.