Close Menu
    What's Hot

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত আব্দুল্লাহ
    ● সর্বশেষ

    শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত আব্দুল্লাহ

    October 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না।

    শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এন‌সি‌পি আ‌য়ো‌জিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।

    নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে, তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত। নির্বাচন কমিশনকে বলব—আইন মেনে সিদ্ধান্ত নিন, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না।

    এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে, যেন আমরা শাপলা চাওয়া থেকে পিছিয়ে আসি। কিন্তু শাপলা জাতীয় প্রতীক হওয়ার কারণে যদি এনসিপিকে না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাতিল করতে হবে—কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। আমরা দেখছি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা না দেয়, তাহলে আমাদের নিবন্ধনও প্রয়োজন নেই।

    দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপ‌তি‌ত্বে উঠান বৈঠ‌কে আরও বক্তব‌্য রা‌খেন জেলা এন‌সি‌পি সদস‌্য র‌বিউল ম‌নির চৌধুরী, ম‌জিবুর রহমান, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।

    এনসিপি শাপলা প্রতীক হাসনাত আব্দুল্লাহ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) নতুন…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Top Trending

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 20260 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং…

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 20260 Views

    জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.