Close Menu
    What's Hot

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কী কী চমক নিয়ে আসছে বাহুবলী থ্রি?
    ● সর্বশেষ

    কী কী চমক নিয়ে আসছে বাহুবলী থ্রি?

    October 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’র ভক্তদের জন্য আসছে নতুন চমক। তৃতীয় কিস্তি হিসেবে আবারও বড় পর্দায় ফিরছে এই ব্লকবাস্টার! তবে এটি সম্পূর্ণ নতুন ছবি নয়। পরিচালক এস. এস. রাজামৌলি এবার ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (প্রথম কিস্তি) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (দ্বিতীয় কিস্তি) এই দুই চলচ্চিত্রকে একত্রিত করে একটি নতুন সংস্করণে উপস্থাপন করছেন।

    এই ব্লকবাস্টার সিরিজের ১০ বছর পূর্তি উদযাপনেই এমন সিদ্ধান্ত নির্মাতাদের। প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। শুরুতে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় পর্বের কাহিনি। তার ভাষায়, দুই ছবিকে একত্রে দেখার সুযোগ মিলবে, তবে গল্পের প্রবাহ আগের মতোই থাকবে।

    এই নতুন সংস্করণে এমন কিছু দৃশ্য যুক্ত হতে পারে, যা আগে সিনেমা হলে দেখানো হয়নি। মূলত রাজামৌলি শুটিংয়ের সময় ১১ ঘণ্টারও বেশি ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেক অংশ বাদ যায় এডিটিং প্যানেলেই। এবার দর্শক দেখতে পাবেন সেই অদেখা কিছু মুহূর্তও।

    তবে ‘বাহুবলী থ্রি’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও নেই। প্রযোজক শোবু বলেন, ‘এই ছবিতে তৃতীয় পর্বের ইঙ্গিত নেই। কিন্তু ভবিষ্যতে এই জগত নিয়ে আরও গল্প বলা হতে পারে। এই পুনঃমুক্তি শুধু শুরু।’

    ২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। সিক্যুয়েল ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ২০১৭ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপি আয় করেছিল। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া; গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

    এদিকে মুক্তির আগে নেটফ্লিক্স প্ল্যাটফর্ম থেকে আগের দুই পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শক আবার হলে গিয়ে এই মহাকাব্যিক গল্পের অভিজ্ঞতা নিতে পারেন। আগামী ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

    চমক চলচ্চিত্র বাহুবলী থ্রি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Top Trending

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.