গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি এখনো গন্তব্যের পথে রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এই চারটি জাহাজের মধ্যে রয়েছে ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’—যা মূলত আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী বহন করছে।

এছাড়াও, ফিলিস্তিনের জলসীমানায় প্রবেশ করা ফ্লোটিলার প্রথম জাহাজ ‘মিকেনো’ এবং ‘মেরিনেট’ এখনও যাত্রা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে ফ্লোটিলার বেশিরভাগ জাহাজের গতিপথ রুদ্ধ হলেও কয়েকটি জাহাজ এখনও গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version