Close Menu
    What's Hot

    দানবাকৃতির বিশাল ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

    May 15, 2026

    চীনের মার্কিন তেল কেনার খবরে বাড়ল জ্বালানি তেলের দাম

    May 15, 2026

    ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নিউইয়র্কে মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা
    ● সর্বশেষ

    নিউইয়র্কে মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা

    September 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। বিমানবন্দর ত্যাগের সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন প্রবাসী বাংলাদেশি যুবক। পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই যুবক, যার পরিচয় উঠে এসেছে সাবেক শিবির নেতা হিসেবে।

    জানা গেছে, ঘটনার সময় মির্জা ফখরুল ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে নিউইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

    এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী সমর্থকদের বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে বিএনপি মহাসচিবকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন এক যুবক। পরে জানা যায়, ওই যুবক হলেন সিলেট মহানগরীর শাবিপ্রবি এলাকার বাসিন্দা মারুফ রহমান। তিনি দেশে থাকাকালে সিলেট মহানগর শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা শাখার সভাপতি ছিলেন।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তাকে নিয়ে প্রশংসার বন্যা। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বীরোচিত সংবর্ধনা দেওয়া।’

    তাকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক মতাদর্শ যেমনই হোক, এমন পরিস্থিতিতে একজন নেতা বা সফরসঙ্গীর নিরাপত্তায় এগিয়ে আসা প্রশংসার দাবি রাখে।

    প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পাঁচজন রাজনৈতিক উপদেষ্টার সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন, তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

    সফরের শুরুতেই নিউইয়র্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে। তবে কোনো বড় ধরনের সংঘর্ষ না হলেও পরিস্থিতি ছিল বেশ টানটান।

    নিউইয়র্কে মির্জা ফখরুল শিবির নেতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দানবাকৃতির বিশাল ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

    May 15, 2026

    চীনের মার্কিন তেল কেনার খবরে বাড়ল জ্বালানি তেলের দাম

    May 15, 2026

    ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দানবাকৃতির বিশাল ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

    May 15, 20260 Views

    থাইল্যান্ডে দানবাকৃতির এক নতুন ডাইনোসর প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায়…

    চীনের মার্কিন তেল কেনার খবরে বাড়ল জ্বালানি তেলের দাম

    May 15, 2026

    ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

    May 15, 2026
    Top Trending

    দানবাকৃতির বিশাল ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

    May 15, 20260 Views

    থাইল্যান্ডে দানবাকৃতির এক নতুন ডাইনোসর প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি,…

    চীনের মার্কিন তেল কেনার খবরে বাড়ল জ্বালানি তেলের দাম

    May 15, 20261 Views

    মার্কিন প্রেসিডেন্ট Donald Trump জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ…

    ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

    May 15, 20261 Views

    দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়ার ঘটনায় গভীর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.