Close Menu
    What's Hot

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
    ● সর্বশেষ

    গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    September 22, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উপত্যকার এ হামলায় ইসরায়েলের অন্যতম বন্দর নগরীকে নিশানা করা হয়েছে।

    রোববার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে এবং অন্যটি খোলা এলাকায় আঘাত হানে। এ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিলের পর এই প্রথম আশদোদ নগরীতে এ ধরনের হামলা হয়েছে। গাজা থেকে রকেট হামলা একসময় দক্ষিণ ইসরায়েলের জন্য নিয়মিত ঘটনা ছিল। তবে চলমান যুদ্ধে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের হামলা এখন অনেকটাই বিরল।

    রকেট হামলার পরপরই আইডিএফ দাবি করেছে, গাজা সিটিতে অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় তারা বহু ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে, যারা ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল। গাজা সিটি বর্তমানে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

    এদিকে গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। দেশটি চলমান অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে তৃতীয় একটি ডিভিশন—৩৬তম ডিভিশন—মাঠে নামিয়েছে। এর ফলে সেখানে আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং অভিযান আরও বিস্তৃত হয়েছে।

    আইডিএফ জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গাজা সিটিতে হামাসের অবশিষ্ট ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।

    ইসরায়েল ফিলিস্তিন হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Top Trending

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.