কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন জেলা প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান কক্সবাজারের ডিসি নিয়োগ পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version