Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দুর্গাপূজায় অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রামে মাঠে থাকবে বিএনপি
    ● সর্বশেষ

    দুর্গাপূজায় অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রামে মাঠে থাকবে বিএনপি

    September 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি। চট্টগ্রাম বিভাগের পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে।

    রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কোন অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

    এছাড়া, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক পূজামণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে।

    বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কেন্দ্রের নির্দেশে দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে নেতাকর্মীরা। দুর্গাপূজাকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, দেশকে অস্থিতিশীল করতে না পারে; সেদিকে নজর রাখবে নেতাকর্মীরা।

    চট্টগ্রাম দুর্গাপূজা বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.